ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোতালিব মিয়ার ছেলে। তিনি ইন্টারনেট কোম্পানির কাজে সিলেট জিন্দাবাজার থেকে মাধবপুরে লাইন টানতে এসেছিলেন। স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ক্যাবল লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হান মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে মাধবপুর থানায় হস্তান্তর করেছি।”
মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, স্বজনদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
৮২ বার পড়া হয়েছে