ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন

অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত দেন।

শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ফলে সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।

জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। আপিল বিভাগের এই মতামত পাওয়ার পরই বৃহস্পতিবার রাতে উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে