ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

স্বীকৃত সাংবাদিকদের আগামী সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে সব ব্রিফিং দেয়া হয়েছে, সেগুলো সাধারণত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’।

তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে