ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ Logo এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন Logo চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ বাহুবল সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার Logo খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ তোপের মুখে ৩ মাসের ছুটিতে প্রধান শিক্ষক তদন্ত টিম গঠন

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা, মনগড়া ভাবে দাতা সদস্য নিয়োগ ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র-জনতার তোপের মুখে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লূৎফুর রহমানকে বাধ্যতামুলক ছুটিতে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক একটি তদন্ত টিমও গঠন করেছেন উক্ত স্কুলের গর্ভনিংবডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।

জানা যায়, ১৯৯৬ সালে প্রধান শিক্ষক লুৎফুর রহমান যোগদানের পর থেকেই স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানো, নিয়ম বহিভূর্ত ভাবে দাতা সদস্য নিয়োগসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব অভিযোগে এর আগে একবার বহিস্কারও হয়েছিলেন তিনি। তার নানা অনিয়ম দূর্নীতি নিয়ে এর আগে গত ১৮ সেপ্টেম্বর বুধবার ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল করে স্কুলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সব শিক্ষককে জিম্মি করে ফেলে। তারা সব শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে।

পরে স্কুলের গভনিং বডির সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে আলাপ করে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লূৎফুর রহমান কে ৩ মাসের জন্য ছুটিতে পাঠান ও একটি তদন্ত টিম গঠন করেন। তিনি বলেন এই তদন্ত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত প্রধান শিক্ষক কর্মস্থলে যোগদান করতে পারবেন না। এই ঘোষনা দেওয়ার পর বিক্ষোভকারী ছাত্র ছ্ত্রাী স্কুল ত্যাগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
২২২ বার পড়া হয়েছে