ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

সলিল বরণ দাশ নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়।
তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট রেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ একসাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে