ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ২ জন আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। (৯ সেপ্টেম্বর) প্রায় ১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশের ইনচার্জ তদন্ত ওসি সঞ্জয় দাস সহ একদল পুলিশ ওলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-০৮৮২) আটকিয়ে তল্লাসী চালায়। ট্রাক চালক শাহপরান পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ১শ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। প্রতিটি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট জিরার পরিমাণ ৩ হাজার কেজি। জব্দকৃত ভারতীয় জিরার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ট্রাক ও জব্দকৃত ভারতীয় জিরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা আরো বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিনের ন্যায় গাড়ি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্য নিয়ে যাবার সুযোগ নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৯৮ বার পড়া হয়েছে