ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আহত অবস্থায় বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) মাধবপুরের বেজুড়া গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় সাংবাদিক সুব্রত দেব।

স্থানীয়রা জানান, কৃষি জমির পাশে ঈগল পাখিটি আহত অবস্থায় পড়েছিল। পাখিটির ডান ডানা ভেঙে যাওয়ায় তা উড়তে পারছিল না। সাংবাদিক সুব্রত দেব মাধবপুর পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসিকে খবর দেন। তার সহযোগিতায় জগদীশপুর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গোলাম কাদিরের তত্ত্বাবধানে ঈগলটি উদ্ধার করা হয়।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু বলেন, “পাখিটি বিরল প্রজাতির একটি ঈগল। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “ঈগল পাখি শিকারী হিসেবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় শিকার করে পরিবেশকে ভালো রাখে। ঈগল মৃত প্রাণী ভক্ষণ করে পরিবেশকে পরিস্কার রাখতে সাহায্য করে, যা রোগ-জীবাণু ছড়ানো কমায়।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
১২১ বার পড়া হয়েছে