ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ইসকনের বাঁধায় ছয় দিন ধরে বটুলী চেকপোস্টে আমদানি-রপ্তানি বন্ধ

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্যদের বাঁধায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলী শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বটুলী শুল্ক স্টেশন দিয়ে কোনো মালামাল আমদানি বা রপ্তানি হয়নি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, ২৯ নভেম্বর (শুক্রবার) থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুব নগরে ইসকন সদস্যরা বিটুলি শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে মালামাল আটকে পড়ে বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে।

বটুলি সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে যেমন পন্য আসছে না তেমনি বাংলাদেশ থেকেও কোন পন্য যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, গত শুক্রবার থেকে ভারতে ইসকন সদস্যদের বাঁধায় বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতীয়দের বাংলাদেশে আসা যাওয়া কার্যক্রম অব্যাহত আছে। এসময় তিনি আরো জানান, আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে