ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কুয়েতে ইরানি জাহাজ ডুবে নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজডুবির ঘটনায় অন্তত ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক নৌচলাচল কর্তৃপক্ষের প্রধান নাসের পাসানদেহ বলেছেন, রবিবার কুয়েতের জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজ আরবআখতার-১ ডুবে গেছে। জাহাজটিতে ভারতীয় ও ইরানি ছয়জন ক্রু ছিলেন।

তবে কী কারণে জাহাজডুবির এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আইআরএনএর প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি। ইরানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যদের মরদেহের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

এছাড়া ইরান এবং কুয়েতের যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া জাহাজের তিন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাসের পাসানদেহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
১৭১ বার পড়া হয়েছে