ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ । এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামীরা হলেন: উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক লিটন রায় সহ একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চারিয়ে গাড়ি-সহ চালককে গ্রেপ্তার করেন। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। ওই গাঁজার দাম ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

গোপন সূত্র বলছে , পুজো মিটতেই চুনারুঘাট সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র । সীমান্তের চিমটিবিল, গুইবিল, সাতছড়ি সহ বেশ কয়েকটি স্থান দিয়ে ঢুকছে প্রচুর গাঁজার চালান । গত এক সপ্তাহ র‌্যাব ,বিজিবি পুলিশের হাতে প্রায় দুইমণ গাঁজা সহ ৬ কারবারি গ্রেপ্তার হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
২৪৮ বার পড়া হয়েছে