ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা ৩ গাড়িকে বাসের ধাক্কা, নিহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অপর এক বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এসময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আরো আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৩১ বার পড়া হয়েছে