ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, শনাক্ত ১০০০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে দিল্লির কালিন্দ কুঞ্জ এলাকায় বাংলাদেশিদের শনাক্তে অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, মঙ্গলবার ভারতের জাতীয় রাজধানীর কালিন্দ কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার একজন বাসিন্দা বলেছেন, পুলিশ বাসিন্দাদের কাছে সরকারি পরিচয়পত্র ও অন্যান্য বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য চেয়েছে। এ সময় বাসিন্দাদের বিভিন্ন বিষয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ বার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তারা এখানে বসবাসের এবং সরকারি পরিচয়পত্রের বিষয়ে তথ্য চেয়েছে। এখানে কোনও বাংলাদেশি বসবাস করেন না।’’

এদিকে, একই দিনে দেশটির রাজধানীতে বাংলাদেশিদের অবৈধ আধার কার্ড ও জাল নথি তৈরি করে দেওয়ার কাজে জড়িত সন্দেহে অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আধার কার্ডের অপারেটর ও ভুয়া ওয়েবসাইট তৈরিতে জড়িত প্রযুক্তি বিশেষজ্ঞও রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন।

দিল্লি পুলিশের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার (ডিসিপি) অঙ্কিত চৌহান বলেন, অভিযুক্তরা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জাল আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য ভুয়া নথিপত্র তৈরি করে বাংলাদেশি নাগরিকদের সহায়তা করেছিলেন।

তিনি বলেন, ‘‘অবৈধ অভিবাসীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য জঙ্গল পথ ও এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেছেন। দিল্লি পুলিশের এই কর্মকর্তা বলেন, জাল ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভুয়া নথি সরবরাহের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রাজধানীতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে দুই মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এএনআই বলেছে, শহরটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে