ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন। প্রজ্ঞাপন দ্রুতই দেয়া হবে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হলো। দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের সাথে আছে।

শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রবিবার (১৩ অক্টোবর)।

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এজন্য রবিবারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে ৪ দিন।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিভিন্ন সময় হামলা, পুনর্বাসন না করাসহ বিভিন্ন দাবি ছিল। এরমধ্যে দুটো দাবি বিবেচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে