ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে প্রথম আইন বিশ্ববিদ্যালয় হচ্ছে শিবচরে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার (৬ জুলাই) সকালে শিবচরে প্রস্তাবিত একাধিক জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিশিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। মাদারীপুর জেলার শিবচরেই আমরা বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি।’

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। সেই আইন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা শিবচরের বিভিন্ন স্থানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য স্থানগুলো হলো, পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী ও শিবচর পৌরসভার চর শামাইলে।’

মন্ত্রী বলেন, ‘এগুলোর মধ্যে যে স্থানটিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত বলে মনে হবে, আমরা সেই স্থানকেই বেছে নেব। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দেব, কোন স্থানে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় হবে। তবে আশা করি, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়টি শিবচরেই স্থাপিত হবে।’

দেশে চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যেকোনো বিষয়ে আদালতে মামলা চলাকালীন প্রসঙ্গে আমি কখনো কোনো মন্তব্য করি না। আজও এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আইন সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা জজ (ভারপ্রাপ্ত) তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, জেলা নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে