ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি

বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এ মিছিল শেষ হয়।

এরপর শহিদ মিনারে প্রাঙ্গণে শতশত শিক্ষার্থী শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এসময় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়। এসময় হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের ঘোষিত ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
২৯২ বার পড়া হয়েছে