ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

বাবুগঞ্জে চট্টগ্রামের নিহত ফয়সালের দাফন

বরিশাল প্রতিনিধি

কোটা বিরোধী আন্দোলনে গিয়ে চট্রগ্রাম থেকে লাশ হয়ে ফিরলো মেধাবী ছাত্র বাবুগঞ্জের ফযসাল আহম্মেদ শান্ত। ১৬ জুলাই মঙ্গলবার চট্টগ্রামের মুরাদপুর ২ নং গেটের মাঝামাঝি জায়গায় কোটা বিরোধী আন্দোলনরত অবস্থায় গুলিতে নিহত হয় বলে জানিয়েছে তার পরিবার।

ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। ফয়সাল আহম্মেদ শান্ত বরিশালের বাবুগঞ্জের পূর্ব রহমতপুর এলাকার মোঃ জাকির হোসেনের পুত্র। সে ছোট বেলা থেকে বেড়ে উঠেন একই উপজেলার মহিষাদী গ্রামের নানার বাড়ীতে।

বুধবার সকালে তাকে অ্যাম্বুলেন্সযোগে নানা বাড়ীতে নিয়ে আসলে স্থানীয়রা দেখতে ভীর করে। স্বজনদের আহজারিতে স্তব্দ হয়ে উঠে পুরো এলাকা। পরে যোহর নামায শেষে মানিককাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ বাড়ীতে দাফন করা হয়।

অনলাইন গনমাধ্যম রাইজিং বিডি. কম সূত্রে জানা যায়, মঙলবার বিকালে আন্দোলনরত অবস্থায় মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সাথে মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফয়সাল। এদিকে মৃত্যুর খবর শুনে বাবুগঞ্জে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শান্তর বাবা জাকির হোসেন বলেন, তার ছেলে আন্দোলন এর সাথে সম্পৃক্ত ছিল না। প্রাইভেট পড়তে গিয়েছিল। তখন গুলিবিদ্ধ হয়। তার তিনটি গুলি লেগেছিল। সে শহিদ হয়েছে।

শান্তর প্রতিবেশী আলাউদ্দিন জানান, শান্ত একেবারে শান্তশিষ্ট। স্কুল জীবন ও দেখেছি সে কখনও কারো সাথে ঝগড়াও করেননি। তার মতো ছেলেকে গুলি করে মারবে এটা আমরা প্রত্যাশা করিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২২১ বার পড়া হয়েছে