ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিড়ম্বনা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হঠাৎ করে গতকাল মধ্যরাত থেকে সারাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিড়ম্বনা দেখা দিয়েছে। শুধুমাত্র বাসা কিংবা অফিসে ওয়াই-ফাই যারা ব্যবহার করেন তারাই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। অফিস কিংবা বাসার বাইরে গেলেই আর মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

জানা যায়, দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুকেও প্রবেশ করতে পারছেন না অনেকে।

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার তথ্য দি‌য়ে‌ছেন ব্যবহারকারীরা। গ্রাহকদের অভিযোগ, হঠাৎ ক‌রে ইন্টারনেট গতি ক‌মে গেছে। কেউ কেউ ফেসবুক ও মেসেঞ্জারেও প্রবেশ করতে পারলেও বার্তা, ছ‌বি ও ভি‌ডিও পোস্ট করতে বিড়ম্বনা হচ্ছে। অনেকের অভিযোগ ফেসবুকে আপডেট পোস্ট পাওয়া যা‌চ্ছে না।

যাত্রাবাড়ীর দনিয়া কলেজের শিক্ষার্থী সাওন জানান, মোবাইল ইন্টারনেট খুবই ধীরগতি। ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যা‌চ্ছে না। ওয়াই-ফাই ছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহারে খুব সমস্যা হচ্ছে।

এদিকে রাজধানীর উদ্যান কলেজের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ ইমতিহান জানান, আজ সকাল থেকে মোবাইল ইন্টারনেট তো ব্যবহার করা যাচ্ছেই না; তার ওপর মোবাইল থেকে টাকা কেটে নিচ্ছে। এছাড়াও কমেন্ট করতে না পারা, একই কমেন্ট একাধিক বার হয়ে যাওয়া এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ছবি আপলোড করতে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
৩৫৮ বার পড়া হয়েছে