ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

৫ মিনিটে জটিল অঙ্কের সমাধান করবে গুগলের উইলো

তথ্য-প্রযুক্তি ডেস্ক

নেটদুনিয়ার আরো একটা বড় লাফ দিলো গুগল। সংস্থাটি নেক্সট-জেনারেশন কম্পিউটার চিপ তৈরি করল, যার নাম উইলো। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি হয়েছে এই চিপ। অত্যন্ত জটিল অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে সক্ষম উইলো।

বিষয়টি জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তিনি লিখেছেন, ‘উইলো- আমাদের নতুন স্টেট-অফ-দি-আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ’। তিনি জানিয়েছেন, একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যেকোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত, সেটা ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও বেশি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগলের এই সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। এই চিপ ব্যবহার করে আরো শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানিরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখনবেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় অনেক আলাদা। কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ধরে কাজ করে এটি। খুব সহজ ভাষায় বললে অতি ক্ষুদ্র কণার আচরণের ওপর ভিত্তি করে কাজ করে এই ধরনের কম্পিউটার। অতি দ্রুত কোনো হিসেব বা সমস্যার সমাধানের কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি।

গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের নেতৃত্বে রয়েছে হার্টমুট নেভেন। সেই টিমই তৈরি করেছে উইলো। বিবিসি-কে তিনি জানিয়েছেন, বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই চিপ ব্যবহার করা যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
৩৯৬ বার পড়া হয়েছে