ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি:-

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে (ব্যারিস্টার সুমন) বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বৃহস্পতিবার (২১) নভেম্বর বেলা সোয়া ১টায় এ আদেশ দেন।

বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী তার শাস্তি চেয়ে শ্লোগান দেন।

কয়েকশ’ লোকের ভীর থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করেন। তবে আগে থেকেই পুলিশ আদালতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ছিল।
আদালতে হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট এসআই লিটন রায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। লিটন রায় মোবাইল ফোনে যায়যাদিনকে এ তথ্য দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সৈপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে