ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

মাধবপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদলের নেতা মো. সিরাজুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিল্লাল মিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এসআই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গত ১০ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কর্মসূচি পালন শেষে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় উজ্জ্বল মিয়া, বাদল মিয়া ও বিল্লাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর রামদা, চাপাতি, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানকে ব্রাহ্মণবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বাদল মিয়া, উজ্জ্বল মিয়া গংদের বিরুদ্ধে খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণসহ অসংখ্য মামলা রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৮৪ বার পড়া হয়েছে