ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মাল্টা চাষে সফল মাধবপুরের তরুণ উদ্যোক্তা সফিউল বর খোকন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘরের সফিউল বর খোকন নামের এক তরুণ উদ্যোক্তা মাল্টা চাষ করে সফল হয়েছেন। তার বাড়ি উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পোষ্ট অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, তিনি চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন নাভা এগ্রো বহুমুখী ফার্ম। উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী নিজনগর গ্রামে ২৫০ শতক জমিতে মাল্টা চাষের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি স্থানীয় কৃষি কর্মকর্তাদের সহায়তা নেন। কৃষি কর্মকর্তারা জমিগুলো পরিদর্শন করে এখানে মাল্টা চাষ হবে। তিনি নিজ উদ্যোগে শুরু করেন মাল্টার চাষ। ২০২১ সালে পরীক্ষামূলকভাবে নিজ উদ্যোগে বারি-১ ১২০০ মাল্টার চারা রোপণ তাক লাগিয়ে দেন সবাইকে।

গাছ রোপণের পরের বছরই ফলন পেতে শুরু করেন সফিউল বর খোকন। মাল্টার পাশাপাশি তার রয়েছে মাছের ঘের, মুরগি, গরু খামার। নতুন করে তিনি আপেল এবং রামবুটান চাষ শুরু করেছেন। শুধু সফিউল বর খোকনই নন, বর্তমানে মাল্টা চাষের প্রতি ঝুঁকেছেন এ উপজেলার অনেক চাষি ও বেকার যুবকরা।

মাল্টা চাষে কোনো এখন পর্যন্ত সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন সফিউল বর খোকন। এ কারণে মাল্টা চাষ আরও সম্প্রসারণের আশা করছেন তিনি। এ ছাড়া স্থানীয় বাজারেও মাল্টার অনেক চাহিদা রয়েছে। দিন দিন এ চাহিদা বাড়ছে।

তার মাল্টা বাগানে কাজ করেন এলাকার ৮ থেকে ১০ জন বেকার যুবক। প্রথমে পাইকারি বিক্রি করলেও বর্তমানে তিনি ১০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি শুরু করেছেন।

সফিউল বর খোকন বলেন, আমি যখন বাগানটির কার্যক্রম শুরু করি, তখন আমাকে এলাকার লোকজন আমাকে হতাশ করেছে। অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে। কৃষি অফিস থেকে আমাকে কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। এখন আমার বাগানে ফলন হয়েছে ভালো।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, সফিউল বর খোকন মাল্টা বাগান করে অল্প সময়ে পেয়েছেন প্রত্যাশিত সাফল্য। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
৩৯৪ বার পড়া হয়েছে