ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’

ম্যাচ ড্র করেও পয়েন্টে এগিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। তবে পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

বুধবার সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরুতে ব্রাজিল লিড পেলেও প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে রদ্রিগেজরা। তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে কলম্বিয়ার শট ৮ বার।

সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

গোল হজম করার পর সেটা পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। কিন্তু আর সেই সমতা বাকি সময়ে আর ভাঙেনি। তাতে জয়ও পাওয়া হয়নি ব্রাজিলের। গ্রুপসেরাও হতে পারেনি গতবারের রানার্স-আপরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১৮০ বার পড়া হয়েছে