ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে: মির্জা ফখরুল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের ওপর আক্রমণ নিয়ে কথা বলাটা দুর্ভাগ্যজনক। যেকোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান’ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্যই আন্দোলন হয়েছে। তবে কিছু মানুষ জাতিকে বিভক্ত করে দেশকে নৈরাজের দিকে নিয়ে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কলকাঠি নেড়ে মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নের সুযোগ নষ্ট করতে চায়।

দেশে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই বিরাজনীতিকরণের চেষ্টা বন্ধ হওয়া উচিত। এই সময়ে নৈরাজ্য সৃষ্টি জাতির জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাহায্য প্রয়োজন। এ সময় গণতন্ত্রীকরণের প্রক্রিয়ায় গণমাধ্যম পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে