ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

লাখাইয়ে পানিতে ডুবে ২৫ দিনে ৭ শিশুর মৃত্যু

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু যেন নিরব মহামারীতে রূপ নিয়েছে। গত ২৫ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে পানিতে ডুবে ৭ শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। গত ২২ সেপ্টেম্বর উপজেলার কামড়াপুর গ্রামে মাহিন আক্তার (দেড় বছর) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

গত ২০ সেপ্টেম্বর লাখাই উপজেলার বামৈই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে আপন দুই বোন মারা যায়। ওই দিন বিকাল বেলা সোহাগ মিয়ার মেয়ে ঐশি আক্তার সুষি (৫) ও বর্ষা আক্তার (৪) পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর পাশের খালের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গত ৪ সেপ্টেম্বর স্বজনগ্রামের বাঙ্গালপাড়া হাটির পাশে জলাশয়ের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধি আপন দুই বোন মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করে। জানা যায়, ওই দিন বিকেল বেলা সাধু মিয়ার দুই মেয়ে তাহমিনা (১৭) ও সোনিয়া (১৫) নিকটস্থ জলাশয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুই জনই পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উভয়ের মৃতদেহ উদ্ধার করে।

এর আগে ৩১ আগস্ট পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে প্রাইমারী স্কুল শিার্থী আপন দুই বোন মারা যায়। ওই দিন দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা বামৈ গ্রামের রমিজ মিয়ার মেয়ে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে দুই বোন। এক পর্যায়ে সকলের অগোচরে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে লাশ উদ্ধার করেন স্বজনরা। জেলা বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে অভিভাবকদের কে আরো সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে