ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

শায়েস্তাগঞ্জে চাঁদা না দেওয়ায় শাহজালাল বেকারীতে হামলা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না দেওয়ায় শায়েস্তাগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কের শাহজালাল বেকারীতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। হামলায় দোকান মালিক ও কর্মচারীসহ ৪জন আহত হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বেকারীর মালিক আহম্মদ আলী জানান- রোববার দুপুরে বাবুল, শাহ আলম, নাঈম, আল আমিনগংরা সাংবাদিক পরিচয় দিয়ে তাৎক্ষণিক ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রতিমাসে ১ লাখ টাকা করে দেওয়ার দাবি করে। এভাবে চাঁদা না দিলে বেকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হবে বলে তারা হুমকী দেয়। দোকান কর্মচারিরা এর প্রতিবাদ জানালে বাবুল, শাহ আলম, নাঈম, আল আমিনগংরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে রক্ষিত টাকাসহ বিভিন্ন জিসিনপত্র লুট করে নিয়ে যায়।
এ হামলায় দোকান মালিক আহম্মদ আলী (৪৬), কর্মচারী জামাল মিয়া (২৪), রাফি মিয়া (২১) ও জামিল মিয়া (২৩) আহত হয়। বিষয়টি জেনে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে প্রকৃত ঘটনাকে আড়াল করতে হামলাকারীরা আহত হওয়ার নাটক সাজিয়েছে।
মধ্যরাতে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন- অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে