ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

শায়েস্তাগঞ্জে ঝুঁকিপূর্ণ স্থানে নদীর বাঁধ কেটে বালু বিক্রি, বাড়িঘর ফসলের জমি হুমকির মুখে

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ভাঙন আতঙ্ক কাটতে না কাটতেই পুনরায় শুরু হয়েছে বালু উত্তোলনের তান্ডব। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র।

চক্রটি নদীর বাঁধ কেটে ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করছে। এতে নদী তীরে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এনিয়ে স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে আগস্টে ভারত থেকে আসা ঢলের কারণে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হওয়ার খবর পেয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেই সময় বাঁধ কেটে বালু না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই চক্রটি নদীর বাঁধ কেটে বালু বিক্রি শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর ও পূর্ব লেঞ্জাপাড়া এলাকা দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে।

উত্তোলন করা বালু বিক্রির জন্য চক্রটি নদীর বাঁধ কেটে ট্রাক্টর নদীর চরে প্রবেশ করিয়ে বালু বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নিচ্ছে। এর ফলে নদীর তীরে ভাঙন শুরু হওয়ায় স্থানীয়দের বাড়িঘর এবং ফসলের জমি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগস্টে ভারত থেকে আসা ঢলের কারণে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন স্বেচ্ছাশ্রম বালুভর্তি বস্তা ফেলে কোনোভাবে ভাঙন রোধ করতে সক্ষম হয়। কিন্তু এখন আবার বালু উত্তোলন শুরু হওয়ায় তাদের সেই আতঙ্ক পুনরায় ফিরে এসেছে। তারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, বাঁধ কাটার অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। নদীর বাঁধ রক্ষায় কার্যক্রম চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে