ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, কারাগারে স্ত্রী Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে

শুরু হলো নিশো-তমা’র দ্বিতীয় ইনিংস, সঙ্গে আছেন সুনেরাহ

বিনোদন ডেস্ক

প্রথম সিনেমা মুক্তির বছর দেড়েক পর নতুন সিনেমার শুটিংয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বেশ কিছুদিন আগেই জানানো হয়েছিল নতুন সিনেমা ‘দাগি’ তে যুক্ত হয়েছেন এই অভিনেতা। তার জন্মদিনে প্রকাশ পেয়েছিল ফার্স্ট লুক টিজারও। তার পরই জানা গেলো অবশেষে শুটিং ফিরেছেন তিনি।

জানা গেছে, আজ সোমবার থেকে নীলফামারীতে ‘দাগি’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন এই অভিনেতা। এই সিনেমায় তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। ‘দাগী’ সিনেমাটি অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে নির্মিত হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন, ‘যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এ রকম গল্প আগে দর্শক দেখেনি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। দুই বছর ধরে এ সিনেমার ওপর কাজ হচ্ছে।’ সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আজ সোমবার থেকে নীলফামারীতে ”দাগি” সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন আফরান নিশো। এই সিনেমায় তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ‘দাগী’ সিনেমাটি অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে নির্মিত হবে। খুব তাড়াতাড়ি তমা মির্জাও শুটিং-এ যুক্ত হবেন। নীলফামারীর পর রাজশাহী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে হবে এর কাজ। সিনেমাটির নব্বই ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। শেষ দিকে বাকি অংশের দৃশ্য ধারণ হবে ঢাকাতে। সিনেমাটি নির্মাণ করছেন শিহাব শাহীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৩১৪ বার পড়া হয়েছে