ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

সংস্কার কমিশনে শাহদীন মালিকসহ প্রধান হলেন যারা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের মোট ছয়টি ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার ছয়টি কমিশন গঠন করেছে। এরমধ্যে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন ড. শাহদীন মালিক।

এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শাহদীন মালিক।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান ড. ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি।

এর আগে ড. ইউনূস বলেন, আমরা সংস্কার চাই। আমার একান্ত অনুরোধ, দেশ সংস্কারের যে গুরুদায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব দিয়ে দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করবো।

সংস্কার নিয়ে তিনি আরও বলেন, আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটি জাতির সংস্কার শুধু সরকারের সংস্কারের ওপর নির্ভর করে না।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে