ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক

সিলেটে ভারতীয় ৩৩৪ বস্তা চিনিসহ একজন আটক

সিলেট প্রতিনিধি

সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনির একটি বড় চালান আটক করেছে সিলেট মহানগর পুলিশ। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ২০ লাখ টাকার চিনির চালানটি আটক করা হয়। এ সময় এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত সাহেল মোল্লা (৪৫) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার ভোররাতে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।

সাইফুল ইসলাম জানান, আটককৃত চোরাকারবারীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২০৩ বার পড়া হয়েছে