ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নব গঠিত ছাত্র সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক (ইমনদ্দোজা) গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া (ইয়াকুব) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানায় ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী, প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর বিবাদমান দুটি পক্ষকে নিয়ে বসা হয়েছে। আলোচনা চলছে আশা করছি দ্রুত সমাধান হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে