ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। যার ফলে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে।

বিশ্বকাপে জায়গা পেতে ষষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। যেই লক্ষ্য এই জয়ের সুবাদে পূরণ হয়ে গেছে। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। অর্থাৎ যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আগামী বছর স্বাগতিক ভারতসহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে একটি এখন বাংলাদেশও।

মাসকাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। তারপর আজ এল প্রত্যাশিত জয়। যেই জয়ের সুবাদে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১১৬ বার পড়া হয়েছে