ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হবিগঞ্জের বানিয়াচং জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় পৈত্রিক বসতভিটা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মাঝে পৈত্রিক বসত ভিটা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ মিয়া উত্তেজিত হয়ে তার বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নওশাদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
১৯৮ বার পড়া হয়েছে