ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

হবিগঞ্জের সাবেক এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ওপর নির্বিচারে গুলি ও অমানবিক নির্যাতনের অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক দেলোয়ার হোসেনের আদালতে মামলাটি করেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন। মামলাটি আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন বিচারক।

মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে শায়েস্তানগরের অস্থায়ী কার্য়ালয়ে মঞ্চ তৈরি করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।

কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ জনসভার সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জনসভায় আসা নেতাকর্মীদের হয়রানি করে। পরে মারমুখী হয়ে নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতুসহ ৩ শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বাদীপক্ষের আইনজীবী শামসুল হক মতিন জানান, আদালতে মামলা করা হয়েছে। অধিকতর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে