ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয়

হবিগঞ্জে কোটাবিরোধী বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় শহরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বৃন্দাবন সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

সজীব মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদের পরিচালায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনাছ মোহাম্মদ, সুশান্ত দাস গুপ্ত, ধীরেন্দ্র মল্লিক, নাঈম আহমেদ ও ফয়সল মিয়া প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে কোটা বাতিলের দাবি জানান। অন্যথায় সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২৭২ বার পড়া হয়েছে