ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০), একই থানার চাকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল (১৬), আব্দুর রহিমের ছেলে শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৩০), রায়হান মিয়ার ছেলে আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের আব্দুল মোমিনের ছেলে তোষার আলী (১৭)।

বিজিবি জানায়- আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানিয়েছেন, দালালদের সহায়তায় দুই-তিন মাস পূর্বে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশো টাকা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটকের পর তাদেরকে থানায় সোপর্দ করেছে বিজিবি। তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে