ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের

হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে এনামুল হাসান বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনামুল হাসানের মা, ভাইসহ স্বজনরা।

নিহতের বড় ভাই কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে। অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৯টার দিকে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করছি, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানাই।’

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ভোরে ঘুম থেকে উঠে এনামুল বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা জটিল মনে করলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল হাসানের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে