ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়েছে। যার সিজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরবর্তীতে দুপুরে ১টি ডাম্প ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে গাড়ীটি থামানো হয়। তল্লাশী করে বালিভর্তি ট্রাকের মধ্যে লুকানো অবস্থায় পরিবহনকালে মালিকবিহীন ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৩৬ লাখ ৪৫ হাজার টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২৭ বার পড়া হয়েছে