ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা ও রংপুরের গ্রামের বাড়িসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (১৪ জুলাই) সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জাপা এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকাল ৩টায় রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে; এতে সভাপতিত্ব করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের।
এছাড়া সারা দেশে দলের ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি আলোচনাসভা, মিলাদ ও দোয়া এবং এরশাদের জীবনীর ওপর আলোচনাসভার আয়োজন করা হবে বলে জানা গেছে। দলগৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে, এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরশাদ পত্নী রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা রাজধানীর আইইবি মিলনায়তনে স্মরণসভা করলেও কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করছে রওশনের নেতৃত্বাধীন অংশ। এতে সভাপতিতত্ব করবেন এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এছাড়া দলটির গুলশানের কার্যালয়ে দিনব্যাপী কুরআনখানির আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচি যথাযথভাবে পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রওশনের অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
২২৩ বার পড়া হয়েছে