ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া: নাহিদ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন, ভারতীয় গণমাধ্যম আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়নে মিথ্যাচার করছে। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতসহ যেকোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে সমতা বজায় রেখে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, “ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতীয় মিডিয়া সহকারী হাইকমিশনে হামলা এবং সীমান্তে প্রাণহানির ঘটনায় অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। তিনি বলেন, এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ।

“ভারতীয় মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ বাস্তবতা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগই বিগত সময়ে দমন-পীড়ন চালিয়েছে।”

নাহিদ ইসলাম জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন,

“আমরা ভারতকে বলেছি, শেখ হাসিনাকে ফেরত চাইলে দ্রুত তা করতে হবে।”

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারের আরও সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, তবে তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও দাবি করেন, সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত তথ্য তুলে ধরছে। “আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা থাকলেও সেটা আওয়ামী লীগের কারণে। অথচ তারা নিজেদের সংখ্যালঘুবান্ধব বলে প্রচার করতে চায়।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে