ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) বিকালে ঢাকাস্থ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার তথ্য জানা যায়।

এতে বলা হয়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

গতকাল দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক প্রবেশ করে হামলার ঘটনা ঘটে।

আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে একদল বিক্ষোভকারী এ হামলা করে বলে জানা গেছে।

সোমবার সহকারী হাইকমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। হামলার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাত থেকে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। রাজনৈতিক দলগুলোও কড়া প্রতিবাদ জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
১৪৩ বার পড়া হয়েছে