ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

আজ আবারও ‌’বাংলা ব্লকেড’

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দেশের প্রতিটি রাজপথে, রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচি জনদুর্ভোগ নয়, অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদেরকে পথচারীরা বলেছেন, তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।

ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকতে পারে।

এর আগে গতকাল বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শাহবাগসহ সারাদেশে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর প্রায় সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে