ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের গণহত্যায় রাজসাক্ষী হওয়ার তথ্য অবশেষে সঠিক হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে কঠোর গোপনীয়তার মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিএমএম আদালতে হাজির করা হয়। অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় বিচারকের সামনে গণহত্যার মামলায় জবানবন্দি দেন তিনি।

সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য এটা নিশ্চিত হওয়া যায়নি। আদালত সংশ্লিষ্টরাও এ বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। তিনি এক ডজনের বেশি মামলায় অভিযুক্ত। তাকে কয়েক দফায় রিমান্ডেও নেয়া হয়। এর মধ্যে গুঞ্জন ছিল, তিনি জবানবন্দি দিতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে