ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের ড. ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে