ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন (শুক্রবার) সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া অনুকূলে না থাকলে এ জামাত বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মুকাররমে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাতটি সরাসরি সম্প্রচার করবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। পাশাপাশি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ মসজিদ ও বিভাগীয় শহরগুলোর প্রধান ঈদ জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
১৪০ বার পড়া হয়েছে