ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি দিবস’ পালনের ঘোষণা

নিজস্ব সংবাদ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আগামী সাতদিনের জন্য ‘জাতীয় ছাত্রসংহতি দিবস’ ঘোষণা করেছেন।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

আলোচনায় ১৮টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনার আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ঢাকার কলেজগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়। আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

হাসনাত আব্দুল্লাহ ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এটি শুধু জাতিকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।

তিনি বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা।

সংহতি সপ্তাহ পালনের ঘোষণায় তিনি বলেন, আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ’ পালন করবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে