ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে কাল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে রবিবার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। ‌‘সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ’ নামে একটি ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে, কর্মসূচি সফল করতে শনিবার (১৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ শহরে মাইকিং করা হয়েছে। এদিন, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্য সচিব ও হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী শামসুল হুদা বলেন, “জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
তিনি আরো বলেন, “জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অনেক আন্দোলন হয়েছে, তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে প্রশাসন বলে জানা গেছে। এরই প্রতিবাদে রবিবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।”

হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হবিগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হবে। তারা এই সিদ্ধান্ত বাতিল করে শিগগির মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানান।
২০১৮ সালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করা হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ গণঅভ্যন্থানের পর নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ রাখা হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তিনটা ফ্লোরে এ হাসপাতালের কার্যক্রম চলছে। এ কলেজটি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একীভূত করা হবে বলে আলোচনা রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “যতটুকু জেনেছি, তারা নতুন ব্রিজ এলাকায় মানববন্ধন করবে। মহাসড়ক অবরোধ করার কোন সংবাদ পাইনি। মহাসড়কে শান্ত পরিবেশ রাখার স্বার্থে হাইওয়ে পুলিশ সর্তক রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
১১৭ বার পড়া হয়েছে