ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক সোহাগ মিয়া উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।

রোববার দুপুরে সীমান্তের চিমটিবিল খাস এলাকার শূণ্যরোখা থেকে ১ কিলোমিটার ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত সোহাগ মিয়ার চাচা আব্দুল কাদির জানান- প্রতিদিনের ন্যায় সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে যায়। সকালে গরু চড়াতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন- হয়তো গরু ঘাস খেতে খেতে শূণ্য রেখার ভেতরে চলে যায়। গরু আনতে গেলেই গুলিবিদ্ধ হয়।

চুনারুঘাট থানার এসআই তারেক নাজির বলেন- মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজিবি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার চিমটি বিল সীমান্তে শূন্যলাইন থেকে প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনার সময় ওই বাংলাদেশিকে গুলি করেন বিএসএফ সদস্যরা।

এ ঘটনার পর চুনারুঘাট সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৩ বার পড়া হয়েছে