ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত

ঢাকায় বিএনপির র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‍্যালি শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র‍্যালিটি।

সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন। পুরো রাস্তায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন তারা।

সংগঠনের উপস্থিতি জানান দিতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ছিল।দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে ও মাইকে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে