ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা Logo বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৪ Logo ট্রেনের শেষ বগীর পেছনেই ৩৫ বছরের জীবন Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত

দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে : ফরহাদ মজহার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এজন্য তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।

শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি।

‘বলা না বলা’ শিরোনামে প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে মরহাদ মজহার বলেন, ‘তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি চেষ্টা করছেন, প্রতিহিংসার রাজনীতি করবে না।

এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে।

ফরহাদ মজহার বলেন, তিনি (তারেক রহমান) ইতোমধ্যেই আগামী দিনের গঠনতন্ত্র কী হতে পারে তার একটা বক্তব্য (মতামত) তিনি দিতে পেরেছেন। বিএনপির ১৯৭২ সালের সংবিধান টেনে নেওয়ার কোনো যুক্তি নাই।

বিএনপি বলতে পারে, এ দেশের জন্য ৭২ সালের সংবিধান কোনো দরকার নেই। আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব এবং সেটা করার জন্য এই সরকাকে সহযোগিতা করব।

বিশিষ্ট এই বুদ্ধিজীবী বলেন, তরুণদের আমি বলব আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে মুছে ফেলতে পারবেন না। এটা হবে না। এ কথা বলাও আইনগত ভুল।

তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে, আমরা এক ফ্যাসিস্ট গেছে, আরেক ফ্যাসিস্ট আনতে চাই না। এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই আমাদের। আমাদের বলা উচিত, এটা আমাদের দেশ এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত, এই দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে।

ফরহাদ মজহার বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এটা আসবেই। আপনি এটা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের খুব আশা, তারেক এ নেতৃত্ব নেবে। যদি তিনি সেই নেতৃত্ব নিতে চায় তাহলে আমাদের কথা শুনতে হবে। সমালোচনা করতে দিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে