ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: উপদেষ্টা হাসান আরিফ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, যারা নির্বাচন কমিশনে এসেছেন তারা সবাই অভিজ্ঞ। এই নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে। আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, শুক্রবার দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে যোগ দেন হাসান আরিফ। সে সময় ভারতে ভিসা প্রসঙ্গে তিনি বলেন, ভারত ভিসা দেবে না দেবে না এটা তাদের ব্যাপার। সেটি নিয়ে আমাদের কোন বক্তব্য নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে